আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ‘আত্মহত্যা প্রতিরোধে সারাবছর ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান’  

‘আত্মহত্যা প্রতিরোধে সারাবছর ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান’  




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে। ধনী-দরিদ্র, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নিচ্ছেন। এ পরিস্থিতিতে শুধু দিবসভিত্তিক বা বিচ্ছিন্ন কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছর ধরে ধারাবাহিকভাবে সচেতনতামূলক ও মোটিভেশনাল কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দিয়েছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় তিনি এ তাগিদ দেন। জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর কার্যক্রম, বিগত মাসের অগ্রগতি, আগামী মাসের কর্মপরিকল্পনা এবং সামাজিক নানা সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সভা সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে চুয়াডাঙ্গায় আত্মহত্যা করেছিলেন ২৮ জন। চলতি বছরের জুনে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এক বছরের ব্যবধানে একই মাসে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, চুয়াডাঙ্গায় ধনী-দরিদ্রসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেই আত্মহত্যার প্রবণতা রয়েছে। এই প্রবণতা থেকে মানুষকে রক্ষা করতে হলে বছরজুড়ে মোটিভেশনাল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, একটি অনুষ্ঠান করলাম, আর সারা বছর বসে থাকলাম এভাবে আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব নয়। আত্মহত্যা প্রতিরোধে সারা বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং তাদের মানসিকভাবে শক্তিশালী করে তুলতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, জটিল রোগে মৃত্যুর বিষয়টি যেমন গুরুত্ব দিয়ে দেখতে হয়, তেমনি আত্মহত্যার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এ সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক।
সভায় জেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী মাসে বাস্তবায়নযোগ্য কর্মসূচি নিয়েও আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, কোনো এনজিও স্বাস্থ্য ক্যাম্প বা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করতে চাইলে আগে জেলা প্রশাসন ও সিভিল সার্জনকে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করেই এসব কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুমোদিত কারিকুলামের বাইরে কোনো বই পড়ানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সরকারি কারিকুলাম ও নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা তাদের বিগত মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আগামী মাসে কী ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় এনজিওগুলোর কার্যক্রম আরও সমন্বিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে আত্মহত্যা প্রতিরোধে বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভা শুরুর আগে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির গত জুলাই মাসের সভার কার্যবিবরণী পাঠ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক-উজ জামান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, ব্র্যাকের সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিয়ান রুগগা, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান, সুবর্ণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিম্মা মিতাসহ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ