আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত




ভাংবাড়িয়া প্রতিনিধি:

আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মুস্তাকিম (১৮) নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাগাদী সোনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খোরদ মসজিদপাড়ার শাহাবুদ্দিনের ছেলে মুস্তাকিম (১৮) এবং মহেশপুর দক্ষিণপাড়ার আক্কাস মোল্লার ছেলে সেলিম (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেলিম আসমানখালী বাজারে পান বিক্রি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সোনা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুস্তাকিমের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই মোটরসাইকেলই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে দুই চালক গুরুতর আহত হন। মুস্তাকিম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমুজ্জামান তাদের প্রাথমিক চিকিৎসা দেন। তিনি জানান, মুস্তাকিমের জখম গুরুতর। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত সেলিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ