আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাআলমডাঙ্গায় ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি

আলমডাঙ্গায় ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে। একই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যমান শূন্যপদে তাদের বদলি করা হয়। বুধবার আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন স্বাক্ষরিত আদেশে শিক্ষকদের আগামী ২৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করে উপজেলা শিক্ষা অফিসে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ জুন ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক উপজেলা কমিটির ১৯ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব শিক্ষককে বদলি করা হয়েছে। তারা একই বেতন ও বেতন স্কেলে নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। বদলি হওয়া শিক্ষকেরা হলেন ফেরদৌসী আরা, মাশরুর রহমান, বাদিউল ইসলাম, লিপি খাতুন, নিলুফা ইয়াসমিন, আসমা পারভীন, আব্দুর রহমান, আশরাফুল আলম, ফরিদা খাতুন, নাজনীন পারভীন ও মুনিরা খাতুন।
অফিস আদেশ অনুযায়ী, ফেরদৌসী আরাকে ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মাশরুর রহমানকে মোচাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং বাদিউল ইসলামকে আইলহাস-লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইছাহক আলী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। লিপি খাতুনকে ওসমানপুর প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কামালপুর সমাজ কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নিলুফা ইয়াসমিনকে মাজহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নওদা দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আসমা পারভীনকে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া আব্দুর রহমানকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পারকুলা-মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আশরাফুল আলমকে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ফরিদা খাতুনকে পোলতাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোশপালনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। নাজনীন পারভীনকে গড়চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মুনিরা খাতুনকে জগন্নাথপুর মাচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বদলি করা হয়েছে। বদলির কারণে তারা কোনো ধরনের ভ্রমণভাতা পাবেন না। আগামী ২৩ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হতে পারে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ