আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআন্দুলবাড়িয়া ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ

আন্দুলবাড়িয়া ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ




আন্দুলবাড়ীয়া প্রতিনিধি:

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে হারুন অর রশিদের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীরের দায়িত্বে রয়েছেন। দলীয় গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে রুকন সদস্যদের গোপন ভোটে নাম প্রস্তাবের পর সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে আন্দুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে দলীয় সভা শেষে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত ইউনিয়ন আমীর হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে রুকন সদস্যদের গোপন ভোটে সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান হারুন অর রশিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দলীয় নেতারা জানান, হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর আইসিটি ও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আন্দুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করে আসছেন বলেও নেতারা উল্লেখ করেন। হারুন অর রশিদ জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় হারুন অর রশিদ বলেন, ‘দল আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এ দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা কামনা করছি।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ