আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় আ.লীগ-যুবলীগের তিন নেতাসহ ৪ ব্যক্তি গ্রেফতার

আলমডাঙ্গায় আ.লীগ-যুবলীগের তিন নেতাসহ ৪ ব্যক্তি গ্রেফতার




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন বিস্ফোরক আইনের মামলার আসামি। অন্যজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার সন্দেহভাজন আসামি। গতকাল বুধবার আলমডাঙ্গা থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেনÑ উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন (৪৩), জামজামি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য টুটুল আলী (২৬), কুমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনাল (৪৭) এবং কামালপুর গ্রামের শামসুল হকের ছেলে নাজমুল হক (৩৭)।
পুলিশ জানায়, নাজিম উদ্দিন ও টুটুল আলী আলমডাঙ্গা থানায় করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি। তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া আইনালকে ২০২৪ সালের ১০ নভেম্বর করা আরেকটি মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও বিস্ফোরক আইনের ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। অন্যদিকে, নাজমুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি। পুলিশ জানায়, তাকেও নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ বিষয়ে থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার চারজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ