আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজকৃষি ও পরিবেশআলমডাঙ্গায় টেকসই কৃষি প্রকল্পে যন্ত্রপাতি পেলেন ১১ উদ্যোক্তা

আলমডাঙ্গায় টেকসই কৃষি প্রকল্পে যন্ত্রপাতি পেলেন ১১ উদ্যোক্তা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রাঙ্গণে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গ্রেড-৩) আলমগীর বিশ্বাস, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস এবং অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মিঠু চন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন।
কৃষি অফিসের সূত্রে জানা যায় , উপজেলার ১১ জন উদ্যোক্তা এ সুবিধার আওতায় রয়েছেন। তারা হলেন কোর্টপাড়ার গোলাম মোস্তফা বিশ্বাস, কোয়াতলার আবু বক্কর সিদ্দিক, এরশাদপুরের রাজু আহমেদ, বকশীপুরের ইমরান হোসেন, কোয়াতলার শফি উদ্দিন, নতিডাঙ্গার মাহাবুল আলম, ফুলবগাদীর বাবুরুন হক, ছত্রপাড়ার শরিফুল ইসলাম, নতিডাঙ্গার ফারুক হোসেন, বুড়োপাড়ার সবুজ রেজা এবং বকশীপুরের সোরাইয়া।
কৃষি কর্মকর্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে সময় ও শ্রম কমবে। এতে কৃষক ও উদ্যোক্তা উভয়েই লাভবান হবেন। আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য সহজে ও কম খরচে প্রক্রিয়াজাত করা যাবে। এতে পণ্যের অপচয় কমার পাশাপাশি উদ্যোক্তাদের আয় বাড়বে এবং কৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ