আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতনতার আহ্বান

আলমডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতনতার আহ্বান




‎‎ভ্রাম্যমাণ প্রতিনিধি:

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’Ñএ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে আলমডাঙ্গা পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ‎গতকাল শনিবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে আলমডাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়।
‎‎অভিযানের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহিনুর আক্তার। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশে কোথাও পানি জমতে দেয়া যাবে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। এ ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ‎এ সময় কেন্দ্রীয় শহিদ মিনারের পার্শ্ববর্তী ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার নির্দেশ দেন পৌর প্রশাসক।
‎‎অভিযানকালে বাড়ির আশপাশে পানি জমতে না দেয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি অপসারণ এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
‎‎এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, আলমডাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) আলমগীর কবির, ভারপ্রাপ্ত কর আদায়কারী মুস্তাক আহমেদ, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ফাহমিদুর রহমান মুন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল। ‎অভিযান থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিতভাবে মশার বংশবিস্তার রোধে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ