আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজধর্মআলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রার্থনা ও শিশু-কিশোরদের বিভিন্ন সাজসজ্জার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে পৌর শহরের রথতলা শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের পাশাপাশি বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেয়। র‌্যালিতে কেউ শ্রীকৃষ্ণ, কেউ রাধা-কৃষ্ণ এবং কেউ বিভিন্ন ধর্মীয় ও পৌরাণিক চরিত্রের সাজে অংশ নেয়।
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৭১ মোড়, আলিফউদ্দিন মোড় ও চারতলা মোড় হয়ে আবার মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল অন্যতম আকর্ষণ। র‌্যালি শেষে শিশু-কিশোরদের বিভিন্ন সাজ ও উপস্থাপনা পর্যালোচনা করা হয়। পরে নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় দেশ, জাতি ও বিশ্বমানবের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন থেকে সত্য, ন্যায়, মানবিকতা ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা পাওয়া যায়। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মীর আসাদুজ্জামান উজ্জল, পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিএনপির সাবেক পৌর সেক্রেটারি জিল্লুর রহমান ওল্টু, বীর মুক্তিযোদ্ধা বাবু মনিন্দ্রনাথ দত্ত, মহেষ কুমার ভৌতিকা, বাবু নিমাইচন্দ্র রায়, ডা. অমল কুমার বিশ্বাস, বাবু জয় কুমার বিশ্বাস, বাবু বিদ্যুৎ কুমার সাহা, অসীম কুমার সাহা, বাবু আশ্বিনী কুমার প্রামাণিক, হারান চন্দ্র অধিকারী ও বিজয় কুমার সিডসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু পরিমল কুমার ঘোষ কালু। সঞ্চালনা করেন বাবু পলাশ কুমার আচার্য।
আয়োজকেরা বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বাড়ানো এবং শিশু-কিশোরদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের অংশগ্রহণ, আলোচনা ও প্রার্থনার মধ্য দিয়ে আলমডাঙ্গায় দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য উৎসবমুখর হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ