আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় মোবাইল ব্যাংকিং থেকে শতাধিক ভাতাভোগীর টাকা উধাও

আলমডাঙ্গায় মোবাইল ব্যাংকিং থেকে শতাধিক ভাতাভোগীর টাকা উধাও




আলমডাঙ্গা অফিস/হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গায় সরকারি ভাতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার ভাংবাড়িয়া, গাংনী ও চিৎলা ইউনিয়নের প্রায় শতাধিক ভাতাভোগী নারী-পুরুষের মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ভাতার টাকা তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারকদের খপ্পরে পড়ে সরকারি সহায়তার টাকা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেক ভাতাভোগী।
ভুক্তভোগীদের একজন ভাংবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী কমলা খাতুন। গত রবিবার তার ব্যবহৃত মোবাইল ফোনের নগদ অ্যাকাউন্টে সরকারি প্রতিবন্ধী ভাতার ৩ হাজার ১৮ টাকা জমা হয়। কিন্তু সেই টাকা উত্তোলনের আগেই তার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ করেছেন একই এলাকার চিয়ারুন নেছা ও আব্দুস উদ্দীন। মোবাইলে টাকা আসার কয়েক ঘন্টা পরই সেই টাকা উধাও হয়ে গেছে। শুধু কমলা খাতুন, পাগলাপাড়ার নজরুলের স্ত্রী সালমা খাতুন ও চিয়ারুন নেছা নন, একই কৌশলে ভাংবাড়িয়া, গাংনী ও চিৎলা ইউনিয়নের প্রায় শতাধিক ভাতাভোগীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীসহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষ রয়েছেন।
ভাতাভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা কখনো উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, আবার কখনো সরকারি দপ্তরের প্রতিনিধি পরিচয়ে মুঠোফোনে যোগাযোগ করছেন। তারা ভাতাভোগীদের বিভিন্ন তথ্য হালনাগাদ করার কথা বলে বিভ্রান্ত করছেন। একপর্যায়ে মোবাইল ফোনে আসা গোপন কোড বা ওটিপি সংগ্রহ করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিধবা সালেহা খাতুনের মোবাইল ফোনেও বৃহস্পতিবার বিকেলে এমন একটি কল আসে। কলকারী নিজেকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মী পরিচয় দিয়ে তাকে জানান, প্রয়োজনীয় তথ্য হালনাগাদ না করলে তার বিধবা ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তবে তথ্য হালনাগাদ করলে ওই দিনই চলতি কিস্তির তিন মাসের ভাতার টাকা পাওয়া যাবে বলে তাকে আশ্বস্ত করা হয়। এজন্য সালেহা খাতুনকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যেতে বলা হয়। পাশাপাশি বিকল্প পদ্ধতি হিসেবে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে তথ্য হালনাগাদ করার কথাও জানানো হয়। এ ক্ষেত্রে তার মোবাইল ফোনে একটি কোড পাঠানো হবে এবং সেই কোডটি কলকারীকে জানাতে হবে বলে বলা হয়।
সরকারি ভাতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং দ্রুত টাকা পাওয়ার প্রলোভনে পড়ে অনেক ভাতাভোগী এমন ফোনকলের ফাঁদে পড়ছেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের একটি অংশ প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় সহজেই প্রতারকদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। সরকারি ভাতার টাকা অনেক অসহায় মানুষের সংসার চালানো, ওষুধ কেনা ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণের অন্যতম অবলম্বন। সেই টাকা প্রতারণার মাধ্যমে হারিয়ে যাওয়ায় ভুক্তভোগীরা আর্থিক সংকটে পড়ছেন। তাদের অভিযোগ, ভাতার টাকা হাতে পাওয়ার আগেই তা হারিয়ে যাওয়ায় দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।
ভুক্তভোগী কমলা খাতুন বলেন, সকালে মোবাইলে ৩ হাজার ১৮ টাকা আসে। ওই টাকা দোকান থেকে তুলতে গিয়ে দেখি অ্যাকাউন্টে টাকা নেই। চিয়ারুন নেছারও একই বক্তব্য। তিনি বলেন, টাকার মেসেজ আসার পর প্রতিবেশীকে দেখাতে গেলে তিনি বলেন, টাকার মেসেজ এসেছে কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ