আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় ৩৯ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় কঠোর নির্দেশনা

আলমডাঙ্গায় ৩৯ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় কঠোর নির্দেশনা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ বছর উপজেলার ৩৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি মণ্ডপ ও আশপাশের এলাকায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে বলা হয়।
পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রশাসনিক কর্মকর্তারা। সভায় বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। দায়িত্বশীল আচরণ ও সবার সহযোগিতার মাধ্যমেই আলমডাঙ্গায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন সম্ভব হবে।
সভায় সহকারী কমিশনার (ভূমি) শ্রী মহেশ্বর মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার এসআই আমিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মামুনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার কালু ঘোষ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রী তন্ময় ধর উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি আহ্বান জানানো হয়, যেকোনো সমস্যা দেখা দিলে বিনা দ্বিধায় প্রশাসনকে জানাতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ