আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় ৫ ফার্মেসি মালিককে জরিমানা

আলমডাঙ্গায় ৫ ফার্মেসি মালিককে জরিমানা




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা হাইরোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ, চিকিৎসকের ব্যবহারের জন্য নির্ধারিত স্যাম্পল ও অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে পাঁচ ফার্মেসি মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিকিৎসকের ব্যবহারের জন্য নির্ধারিত স্যাম্পল এবং অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে পাঁচ ফার্মেসি মালিককে অর্থদণ্ড দেন। অভিযানে ইয়াসিন ফার্মেসিকে ৫ হাজার টাকা, লতা ফার্মেসিকে ২ হাজার, মেডিসিন কর্নারকে ৩ হাজার, মন ফার্মেসিকে ৫ হাজার এবং মাসকুরা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহ নেওয়াজ মেহেদী। অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ঔষধ পরিদর্শক ইকরামুল করিম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ফার্মেসি মালিকদের আইন মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে সতর্ক করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ