আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড

দামুড়হুদায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সংক্ষিপ্ত বিচারে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সময়ে পৃথক অভিযানে চুরি মামলার এক আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত রবিবার (১৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহিনের দোকানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানের সময় গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহিদুলের লুঙ্গির কোঁচড় থেকে এক পুরিয়া ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জাহিদুলকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে পৃথক অভিযানে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দামুড়হুদা থানার মামলা নম্বর ০৯/২০২৬-এর ৩৭৯ ধারার আসামি কাওছার আলীকে (৪৩) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কালিয়াবকরী গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কাওছার আলীর বিরুদ্ধে এর আগে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। অন্যদিকে, গত রবিবার চারুলিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আরিফুল ইসলাম অভিযান চালিয়ে সিআর-৫৪৩/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি আবুল বাশারকে (৩৬) গ্রেপ্তার করেন। তিনি লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দামুড়হুদা মডেল থানা-পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ