আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগকার্পাসডাঙ্গায় তুচ্ছ বিরোধে সবজি বিক্রেতার অস্ত্রাঘাতে ফল বিক্রেতার মৃত্যু

কার্পাসডাঙ্গায় তুচ্ছ বিরোধে সবজি বিক্রেতার অস্ত্রাঘাতে ফল বিক্রেতার মৃত্যু




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের কবরস্থান মোড় ও মুচি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গা বাজারের কবরস্থান এলাকায় ফুটপাতে ভ্যানে করে ভ্রাম্যমাণভাবে বিভিন্ন ফল বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোসহ তুচ্ছ একটি বিষয় নিয়ে মধুর সঙ্গে পার্শ্ববর্তী সবজি বিক্রেতা মামুনের কথা-কাটাকাটি শুরু হয়। স্থানীয় সূত্রের ভাষ্য, মধুর ছেলে মোবাইল কেনার জন্য ১ হাজার ৫০০ টাকা চেয়েছিলÑএ বিষয় নিয়েও তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হতে পারে। তবে ঠিক কী কারণে বিরোধের সূত্রপাত, তা পুলিশ তদন্ত করে দেখছে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় উত্তেজিত হয়ে সবজি বিক্রেতা মামুন মধুর বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
প্রত্যক্ষদর্শী আবু সাইদ বলেন, কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। তখন সবজি বিক্রেতা কদবেল কাটার কাজে ব্যবহৃত ধারালো লোহার শিক বা ছুরি দিয়ে মধুর বুকে আঘাত করেন। এতে মধু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত মধুকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা বলেন, হাসপাতালে আনার আগেই মধুর মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের ভেতরের একটি প্রধান শিরা কেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর কার্পাসডাঙ্গা বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তুচ্ছ একটি বিরোধ কীভাবে প্রাণঘাতী সংঘর্ষে গড়াল, তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ফুটপাতে সবজি ও ফল বিক্রেতার মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পাওয়ার পরপরই ঘটনার বিস্তারিত তদন্তে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ