আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত




নিজস্ব প্রতিবেদক:

‘জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি’Ñএ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস। দিবসটি উপলক্ষে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এবং একশন এইড ও জেটনেট বিডির সহযোগিতায় সংস্থার পিএসইউএস কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কার্তিক মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান, উম্মে তাবাসসুম আরা, আসাদুজ্জামান, মহিবুল হাবিব, হামিদুর ইসলাম ও হোসনে আরাসহ সংস্থার সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বায়ুদূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত নগরায়ণ, বিভিন্ন উৎসের ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটার দূষণ এবং জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার বায়ুদূষণের অন্যতম কারণ। তারা বলেন, নির্মল বায়ু নিশ্চিত করতে হলে শুধু দূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করলেই হবে না, একই সঙ্গে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। জ্বালানি ব্যবস্থায় টেকসই রূপান্তর ছাড়া দীর্ঘমেয়াদে নির্মল বায়ু ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা কঠিন। তাই সৌরবিদ্যুৎ, বায়ুশক্তিসহ পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবহনব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা। তারা বলেন, নির্মল বায়ু কোনো বিলাসিতা নয়, এটি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার মৌলিক প্রয়োজন। আজকের অনিয়ন্ত্রিত দূষণের প্রভাব আগামী প্রজন্মকেও বহন করতে হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও দূষণমুক্ত পরিবেশ রেখে যেতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সভা থেকে বায়ুদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জ্বালানি ব্যবস্থায় টেকসই পরিবর্তনের মাধ্যমে নির্মল বায়ু ও নীল আকাশের ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেয়া হয়।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ