আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় ট্রাফিক অভিযানে জরিমানা ৭৫ হাজার টাকা

চুয়াডাঙ্গায় ট্রাফিক অভিযানে জরিমানা ৭৫ হাজার টাকা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার দিনব্যাপী শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেট এলাকায় পৃথক তিনটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে যানবাহনের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। আইন লঙ্ঘনের দায়ে ১৪টি মামলা, ৭৫ হাজার টাকা জরিমানা এবং ছয়টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে আটটি প্রসিকিউশন দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোলাম সারওয়ার খান। এ সময় সার্জেন্ট নবাব, আজাহার, নাজমুল ও তানভীরসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ