আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় তিন গাড়িচালককে দণ্ড, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ

চুয়াডাঙ্গায় তিন গাড়িচালককে দণ্ড, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ




নিজস্ব প্রতিবেদক:

শব্দদূষণ নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ। এ সময় তিনটি গাড়িতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চালকদের মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতাকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এএসএম আব্দুর রউফ শিবলুর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন, হিসাবরক্ষক লক্ষ্মীকান্ত বিশ্বাস এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা অমান্য করে গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি গাড়ির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৫০০ টাকা। অভিযানের সময় গাড়িগুলোতে ব্যবহৃত সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, অতিরিক্ত শব্দ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শব্দদূষণ রোধ এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ