আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ ব্যক্তিকে আদালতে দণ্ড ও জরিমানা

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ ব্যক্তিকে আদালতে দণ্ড ও জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং অপর একজনের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্যজনকে মাদক সেবনের দায়ে শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানা এলাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত খোকন বিশ্বাসের ছেলে সজীব (২৪), জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত জাহাবক্সের ছেলে নয়ন (৪০) এবং চুয়াডাঙ্গা পৌরসভাধীন মাঝেরপাড়া এলাকার এখলাছের ছেলে ছামাদ (২৭)। অভিযানে সজীবের কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। নয়নকে মাদক সেবনের দায়ে শনাক্ত করা হয়। এ ছাড়া ছামাদের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে সাজা দেন। ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার সজীবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। মাদক সেবনের দায়ে নয়নকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর গাঁজাসহ গ্রেপ্তার ছামাদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ