আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গার নতুন ভান্ডারদহে সংঘর্ষে ৪জন আহত

চুয়াডাঙ্গার নতুন ভান্ডারদহে সংঘর্ষে ৪জন আহত




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ মাঝেরপাড়া গ্রামে বাঁশ কাটা নিয়ে দুই ভাই ও ভাতিজার মধ্যে কথা কাটাকাটির জেরে দা ও বাঁশ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন রক্তাক্ত জখম হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার ও তার ভাই আক্তার হোসেনের মধ্যে বাঁশ কাটা নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পারিবারিক এই বিরোধ একপর্যায়ে তীব্র আকার ধারণ করলে উভয় পক্ষের স্বজনেরাও এতে জড়িয়ে পড়েন। পরে দা ও বাঁশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন প্রথম পক্ষের মৃত মফিজ মন্ডলের ছেলে আব্দুস সাত্তার (৬৫) ও তার ছেলে আব্দুস সালাম (৪০)। অপর পক্ষের আহতরা হলেন আক্তার হোসেন (৫৭) এবং মাহফুজুর রহমান (২৫)। সংঘর্ষে আহত চারজনকে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তাদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নতুন ভান্ডারদহ মাঝেরপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধের জেরে ঘটে যাওয়া এ সংঘর্ষে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ