আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজধর্মআলমডাঙ্গায় সীরাতুন্নবী উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সিরাত মাহফিল

আলমডাঙ্গায় সীরাতুন্নবী উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সিরাত মাহফিল




ভাংবাড়িয়া প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী ইউনিয়ন শাখার উদ্যোগে র‌্যালি ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর থেকে বাদ এশা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে গাংনী মোড় থেকে আসমানখালী বাজার পর্যন্ত এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। পরে বাদ মাগরিব আসমানখালী বাজারে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। গাংনী ইউনিয়ন জামায়াতের আমীর হাজী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এ সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ বক্তা হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে রাসুল (সা.)’র আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর সেলিম রেজা, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য ও গাংনী ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজহারুল ইসলাম এবং গাংনী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান। সিরাত মাহফিলটি সঞ্চালনা করেন গাংনী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুদুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ