আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিচুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে জামায়াতের গণসংযোগ ও সমাবেশ

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে জামায়াতের গণসংযোগ ও সমাবেশ




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতারা। গতকাল সোমবার বিকেল ৫টায় সরোজগঞ্জ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শংকরচন্দ্র ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আশাদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মফিজ উদ্দিন জোয়ার্দার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন এবং সদর থানার নায়েবে আমির আব্দুল কাদের মল্লিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের টিম সদস্য ও কুতুবপুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ, শংকরচন্দ্র ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মামুন হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খবির উদ্দিন এবং শংকরচন্দ্র ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও মেম্বার প্রার্থী মহন আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদার করে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো, তাঁদের কথা শোনা এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশের পাশাপাশি নেতারা সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মখলেছুর রহমান লিটন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ