জীবননগর অফিস:
জীবননগর উপজেলা ও পৌর এলাকার ইজিবাইক মালিক ও শ্রমিকদের স্বার্থরক্ষা, তাদের সমস্যা সমাধান এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ইউনুচ আলীকে সভাপতি এবং সুমন মিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এম জেনারেল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন মাহফুজ আহমেদ মুছা। সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, লাইন সম্পাদক স্বজন হোসেন কিরণ, সহ-লাইন সম্পাদক মাহমুদুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ রিপন মিয়া এবং প্রচার সম্পাদক আজিজুল হক। কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রমজান আলী, জুলু মিয়া, মমিন মিয়া, মামুন মিয়া, রেজাউল হক, তরিকুল ইসলাম, নুর ইসলাম, মনিরুজ্জামান ও বিল্লাল মিয়া। এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন রবগুল হোসেন, মোকসেদুর রহমান রিমন, কামরুল, জাহিদ হোসেন ও ইউনুস।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, জীবননগর উপজেলা ও পৌর এলাকার ইজিবাইক মালিক ও শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তাদের সমস্যা সমাধানে কাজ করবে নবগঠিত কমিটি। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইজিবাইক চলাচলকে আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেয়া হবে।
নবনির্বাচিত সভাপতি ইউনুচ আলী বলেন, সকল মালিক ও শ্রমিকের সুদৃঢ় ঐক্য বজায় রেখে জীবননগরে ইজিবাইক পরিচালনা সুশৃঙ্খল ও নিরাপদ করতে আমরা বদ্ধপরিকর। প্রশাসনের সহযোগিতা নিয়ে সব শ্রমিকের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণমূলক কাজে এ কমিটি সর্বদা সচেষ্ট থাকবে।


