আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিদলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ

চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীঃ 

দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ




নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাছের পোনা অবমুক্তসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। তবে বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত বর্ণাঢ্য শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৯টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি বের করার কথা জানিয়েছে জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আ স ম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট ও আবু জাফর মন্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা ও সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ ও সিনিয়র যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মওলানা মাহাবুল হক ও যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেবুব, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর হক আজিজুল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানসহ নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। পতাকা উত্তোলনের পর টাউন ফুটবল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত শোভাযাত্রাটি স্থগিত করা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া শোভাযাত্রাটি আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৯টায় টাউন ফুটবল মাঠ থেকে বের করা হবে। এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশ নেয়ার কথা রয়েছে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে মাথাভাঙা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্ক-সংলগ্ন মাথাভাঙা নদীর ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ জেলা বিএনপির তত্ত্বাবধানে মাথাভাঙা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চেতনাকে সফল করার জন্য আমাদের চেষ্টা সব সময় অব্যাহত থাকবে।
পোনা অবমুক্ত কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, সদস্য সচিব ইকরামুল হক ও সাংগঠনিক সম্পাদক শামিম হাসানসহ মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দর্শনা অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দর্শনায় পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা থানা বিএনপির আয়োজনে কেরুজ মিল গেট থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দর্শনা রেলবাজার শহীদ শাহরিয়ার শুভ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সহ-সভাপতি আক্তার হোসেন, হারেজ আলী, আব্দার আলী, শরীফ উদ্দীন, আতিয়ার রহমান, যুগ্ম-সম্পাদক খায়রুল ইসলাম যুদ্ধ, সাংগঠনিক সম্পাদক মহিত জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক আসলাম উদ্দীন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফি, সাধারণ সম্পাদক আজিবর রহমান, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তিতুদহের সভাপতি হাজি খলিলুর রহমান; বেগমপুরের সভাপতি আসাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গড়াইটুপির সভাপতি মহব্বত আলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিএনপি নেতা আজিজুল হক, মোমিনুল ইসলাম, আমিরুল ইসলাম, দর্শনা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সরোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মোহন, মোর্শেদুর রহমান লিংকন, সজিব আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম সিদ্দিকী মজনু, সাধারণ সম্পাদক আবু হেনা রনি, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, বিএনপি নেতা মান্দার আলী, ওসমান আলী, সাকিব আল হাসান, আশিক ইকবাল চঞ্চল, জসিম উদ্দিন, আবু বক্কর, জিল্লুর রহমান, মাসুদ মাস্টার, বাবু মেম্বার, শাহনাজ পারভিন বেবী, আনোয়ারা খাতুন, জাহানারা মেম্বার, নিলুফা খাতুন, মোমিনুল ইসলাম প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ। এছাড়া অনুষ্ঠানে জানানো হয় আগামীকাল বৃহস্পতিবার বিকেলে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইকরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা কৃষকদল নেতা শামসুল আলম, ওলি হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশে বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পরে দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়া গতকাল বিকেলে দামুড়হুদায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশের আয়োজন ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তা স্থগিত করা হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

জীবননগর অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে নির্ধারিত স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে জীবননগর মুক্তমঞ্চে সমাবেশের আয়োজন করা হয়। আর র‌্যালি শেষে কেক কাটা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান মিয়া, উপজেলা শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ, জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, সদস্যসচিব সবুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিনাজুল ইসলাম, সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, আজমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্যসচিব রাসেল, যুগ্ম আহ্বায়ক রনন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল, সদস্যসচিব মো. সুমন বিশ্বাস, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদেক আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু ও সুজন খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক হিজবুল্লা, সদস্য শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ, ৯ নম্বর বিএনপির সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
এসময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মেহেরপুর অফিস জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন। সকালে বৃষ্টির কারণে পতাকা উত্তোলনের পর আলোচনা সভা সংক্ষিপ্ত করা হলেও বিকেলে বড় পরিসরে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের বোসপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পতাকা উত্তোলনের পর বৃষ্টির কারণে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। এ সময় সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সুজন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান অশেষ, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, সদস্য সচিব সাইদুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বর মাসজুড়ে মেহেরপুরে নানা কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, ভৈরব নদ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মিছিল এবং বিভিন্ন সভা-সমাবেশের আয়োজন রয়েছে।
এদিকে, গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদের সামনে সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ নেতারা বক্তব্য দেন।
বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস, জাতীয় রাজনীতিতে বিএনপির ভূমিকা এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বানও জানানো হয়। সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। জেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন ও রোমানা আহমেদ, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
বৃষ্টিবিঘ্নিত সকাল পেরিয়ে বিকেলে বড় পরিসরে সমাবেশ ও শোভাযাত্রার মধ্য দিয়ে মেহেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ