আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় গরু চুরি; দুই ঘণ্টা পর মাঠ থেকে উদ্ধার

দামুড়হুদায় গরু চুরি; দুই ঘণ্টা পর মাঠ থেকে উদ্ধার




কার্পাসডাঙ্গা অফিস:

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরে গোয়ালঘরের তালা ভেঙে প্রায় লাখ টাকা মূল্যের একটি গাভী চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে গ্রামের এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে চুরির পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর গাভীটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন (৪৮) প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে প্রায় লাখ টাকা মূল্যের গাভীটি নিয়ে যায়। পরে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরুটি দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন তাহাজ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। গাভী চুরির খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও দ্রুত আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রায় দুই ঘণ্টা পর রঘুনাথপুর মাঠের ইটভাটাসংলগ্ন এলাকা থেকে গাভীটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে গরুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তারা।
তাহাজ উদ্দিন বলেন, তিন-চার বছর ধরে অনেক কষ্ট করে গরুটিকে লালন-পালন করছি। হঠাৎ রাতে গোয়ালঘরের তালা ভেঙে গরুটি চুরি হয়ে যাওয়ায় আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পর গরুটি ফিরে পাওয়ায় এখন কিছুটা স্বস্তি লাগছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে গবাদিপশু চুরির ঘটনা নিয়ে এলাকায় উদ্বেগ রয়েছে। বিশেষ করে গ্রামের বাড়িতে গোয়ালঘরের নিরাপত্তা নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। তারা এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চুরির পর গাভীটি কীভাবে ইটভাটাসংলগ্ন মাঠে গেল এবং কারা এর সঙ্গে জড়িতÑএ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ