আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদামুড়হুদায় থানা পুলিশের অভিযানে হত্যা ও সন্ত্রাসবিরোধী মামলায় ৫ আসামি গ্রেপ্তার

দামুড়হুদায় থানা পুলিশের অভিযানে হত্যা ও সন্ত্রাসবিরোধী মামলায় ৫ আসামি গ্রেপ্তার




দামুড়হুদা অফিস:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলা, সন্ত্রাসবিরোধী আইনের মামলা ও বিভিন্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। বুধবার রাতভর পরিচালিত এ অভিযানে কার্পাসডাঙ্গার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত এক আসামিসহ তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কার্পাসডাঙ্গা মাঝপাড়ার মৃত হেলা ফকির ওরফে ফকির মোহাম্মদের ছেলে খাইরুল ইসলাম ওরফে খাইরুল্লাহ (৩৫)। তিনি কার্পাসডাঙ্গার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলাটি দামুড়হুদা থানায় ৪ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর-০২ হিসেবে নথিভুক্ত হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০২, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি রাশেদুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী এবং দেউলি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। গত ৬ জুন ২০২৬ তারিখে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় (এফআইআর নং-০৮) তাকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেনÑউজিরপুর খলিফাপাড়ার চাঁদ আলীর ছেলে হাফিজুল (৫১), পুরাতন হাউলীর কাবাদুল ইসলামের ছেলে সুমন হোসেন (৩৮) এবং বোয়ালমারী মাঝপাড়ার নূর ইসলামের ছেলে কামিদুল ইসলাম (২৭)। পুলিশ জানায়, হাফিজুলের বিরুদ্ধে ক্রিমিনাল আদালতের ৩৯২/২৩ নম্বর ওয়ারেন্ট, সুমন হোসেনের বিরুদ্ধে সিআর-৪৭৩/২৩ নম্বর ওয়ারেন্ট এবং কামিদুল ইসলামের বিরুদ্ধে সিআর-৪২৬/২৬ নম্বর ওয়ারেন্ট রয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার পাঁচ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ