আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদামুড়হুদায় মাদক মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

দামুড়হুদায় মাদক মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে এসআই পরিত্র মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় নিজ বাড়ি থেকে ইয়াসিন আলী ওরফে কালু (৩৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি হুদাপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। ইয়াসিন আলী দামুড়হুদা মডেল থানার ২৮ জুলাই দায়ের করা মামলা নম্বর-১১-এর তদন্তে পাওয়া আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় অভিযোগ রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে একই মামলার আরেক আসামি বিপ্লবকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। এসআই সাইফুল ইসলাম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর মালিথাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন। বিপ্লব ওই এলাকার মন্টুর ছেলে। এছাড়া একই কর্মকর্তা শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে জয়রামপুর কলোনীপাড়ার পাকা সড়কে অভিযান চালিয়ে স্বপন (৬০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেন। তিনি জয়রামপুর কলোনীপাড়ার মৃত রহিম বক্সের ছেলে। স্বপন দামুড়হুদা মডেল থানায় গত ৬ আগস্ট দায়ের করা মামলা নম্বর-০৩-এর আসামি। ওই মামলাটিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার তিনজনই সংশ্লিষ্ট মাদক মামলার পলাতক আসামি ছিলেন। তাদের গ্রেপ্তারের পর শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ