আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের দুই যুবক গ্রেপ্তার

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের দুই যুবক গ্রেপ্তার




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় কর্মী। গতকাল শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর কাছারিপাড়া গ্রামের মৃত হাসান মাস্টারের ছেলে সাখাওয়াত হোসেন ওরফে শেখ মোহাম্মদ শাখাওয়াত (৪০) এবং বড় দুধপাতিলা গ্রামের নস্কর আলীর ছেলে আনারুল হক (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর ৮, তারিখ ৬ জুন ২০২৬-এর তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই (নিরস্ত্র) ফাহিম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মামলার তদন্তে শনাক্ত হওয়া দুই আসামিকে গ্রেপ্তার করেন। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার সাখাওয়াত হোসেন ও আনারুল হক দুজনই যুবলীগের কর্মী। তবে তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ ও তদন্তের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পুলিশ জানায়নি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ