আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগনিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা ডিলাক্স খাদে, চুয়াডাঙ্গার ৩ ব্যক্তি নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা ডিলাক্স খাদে, চুয়াডাঙ্গার ৩ ব্যক্তি নিহত




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চুয়াডাঙ্গার তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। নিহতরা হলেন চুয়াডাঙ্গা শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা দর্শনা ডিলাক্স পরিবহনের সুপারভাইজার রঞ্জু (৪৫)। অপরজন নওমুসলিম আব্দুল্লাহ ওরফে চন্দন (২১)। তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পূর্বপাড়ার মিলন কুমারের ছেলে। এছাড়া একই ইউনিয়নের শিবনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন (২৪)। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দর্শনা ডিলাক্স পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। তাদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় আহত ১৬ জন হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা ও কার্পাসডাঙ্গায়। এছাড়া মেহেরপুরের মুজিবনগর, ঝিনাইদহের মহেশপুর, ঢাকার আফতাবনগর এবং মাগুরা সদরের বাসিন্দারাও রয়েছেন।
আরও জানা গেছে, নিহত আব্দুল্লাহ ওরফে চন্দন দর্শনা ডিলাক্স পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আর সালাউদ্দিন ঢাকার খিলগাঁও এলাকায় ওয়ালটন কোম্পানিতে চাকরি করতেন। কর্মস্থলে যোগ দিতে গতকাল শনিবার ভোরে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। একই এলাকার দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনদের কাছে তাদের মৃত্যু যেন এক দুঃস্বপ্নের মতো। যাদের একজনের সামনে ছিল কর্মজীবনের ব্যস্ততা, অন্যজনের ছিল পরিবহনে কাজের দায়িত্বÑএকটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই তাদের জীবন কেড়ে নিল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ