আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা




স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ও অন্যান্য বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বিক্রি বা তাতে অংশীদারিত্ব দেওয়ার পরিকল্পনা পুনরায় সামনে আনা হবে না, ফিফার কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পর নিজেদের অবস্থান থেকে সরছে ‍উয়েফা। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি এর আগে ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়ে আসছিল। এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর অনাস্থার কথা জানিয়েছে ইতালি।
আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ছিল এই অচলাবস্থার কারণে ঝুঁকিতে পড়তে যাওয়া প্রথম বড় টুর্নামেন্ট। তবে ফিফার এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বাছাইপর্ব পেরোনো সব দলই অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে অংশ নেবে। তিনি বলেন, ‘ফিফা দৃঢ় বিশ্বাস– কঠিন পরিস্থিতিতেও ফুটবল মানুষকে একত্রিত করার ক্ষমতা রাখে। পোল্যান্ডে সব দল ও খেলোয়াড়কে স্বাগত জানাতে আমরা উন্মুখ।’
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
‘ফিফা ফরোয়ার্ড কর্মসূচি, বিভিন্ন প্রতিযোগিতা এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে কীভাবে আরও সহায়তা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করে যাব। একইসঙ্গে কনফেডারেশন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পূর্ণাঙ্গ সংলাপও অব্যাহত থাকবে’, আরও যোগ করেন ফিফার ওই মুখপাত্র।
এদিকে, সংবাদ সংস্থাটিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার মোনাকোয় অনুষ্ঠিত এক বৈঠকে উয়েফার কর্মকর্তারা সংস্থাটির নির্বাহী কমিটি এবং অধিকাংশ সদস্য ফেডারেশনের সভাপতিদের জানাবেন যে বয়কট প্রত্যাহারের জন্য উয়েফার নির্ধারিত শর্ত পূরণ হয়েছে। উয়েফা চেয়েছিল, ওই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করা হোক এবং ভবিষ্যতে একই ধরনের পরিকল্পনা আর নেওয়া হবে না– এমন নিশ্চয়তা দেওয়া হোক।
এর সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র রয়টার্সকে বলেন, ‘এটা উয়েফার পরাজয় নয়। বরং তরুণ খেলোয়াড়দের জীবনে একবার পাওয়া সুযোগ নষ্ট না করার বাস্তবতা। তবে পরিবর্তনের দাবি এবং এ বিষয়ে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।’ এ ছাড়া ইউরোপিয়ান লিগসের সভাপতি ক্লডিয়াস শেফার দ্য অ্যাথলেটিককে বলেছেন, ফিফায় ইনফান্তিনোর ভবিষ্যৎ নেই এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সংস্কার প্রয়োজন।
অন্যদিকে, আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এক বিবৃতিতে এফআইজিসি বলেছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনা ও উন্নয়ন নিয়ে ফিফা সভাপতির সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে উয়েফা ও এর সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের সঙ্গে পূর্ণাঙ্গভাবে একমত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো জানিয়েছেন, আগামী মাসে নির্বাহী কমিটির বৈঠকে ইনফান্তিনোকে নিয়ে তাদের অবস্থান নির্ধারণ করা হবে। ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে এখন তিনটি কনফেডারেশনও চাপ তৈরি করছে। এর মধ্যে রয়েছে উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্বকারী কনকাকাফ। এর বাইরে আফ্রিকান ও দক্ষিণ আমেরিকান কনফেডারেশনগুলোর সমর্থন এখনও ইনফান্তিনোর সঙ্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ