আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজধর্ম ভাংবাড়িয়ায় নবীজির আদর্শের ওপর আলোচনা ও সিরাত মাহফিল 

 ভাংবাড়িয়ায় নবীজির আদর্শের ওপর আলোচনা ও সিরাত মাহফিল 




ভাংবাড়িয়া প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া দাখিল মাদ্রাসায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ মাগরিব ভাংবাড়িয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সিরাত মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএ থানা শাখার বায়তুল মাল সম্পাদক হুমায়ুন কবির, থানা টিম সদস্য খন্দকার মাসুদুর রহমান, ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, আবুল কালাম আজাদ, জয়নাল আবেদীন, মাওলানা নজরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন আমীর ইমরান হোসাইন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি রাইতাল হক।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র পবিত্র জীবন, মানবিকতা, ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা ও সমাজ সংস্কারে তার অনন্য ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, রাসূল (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় মানুষের জন্য অনুসরণীয় ও শিক্ষণীয়। বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে নানা ধরনের অনৈতিকতা, হিংসা, বিভেদ ও অশান্তি থেকে মুক্তি পেতে হলে মহানবী (সা.)’র জীবনাদর্শ অনুসরণ করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তার শিক্ষা বাস্তবায়ন করা গেলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। মাহফিলে বক্তারা উপস্থিত সবাইকে রাসূল (সা.)’র সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ