আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতমহেশপুর সীমান্তে আসামিবিহীন মাদক উদ্ধার

মহেশপুর সীমান্তে আসামিবিহীন মাদক উদ্ধার




নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ১০ বোতল ভারতীয় মদ ও ১১ বোতল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার সকালে ও দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র রাজাপুর ও শ্রীনাথপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব অভিযান চালান।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬১/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের শাহজাহানের কলাবাগানে অভিযান চালান বিজিবি সদস্যরা। হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এ সময় মাদকের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এরপর দুপুর পৌনে একটার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর মাঠের একটি কাঁচা রাস্তার পাশ থেকে এসব মাদক জব্দ করা হয়। সুবেদার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১১ বোতল সিরাপ উদ্ধার করা হয়। এ অভিযানেও কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বার্তায় এসব তথ্য জানান। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তপথে মাদক প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ