আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজকৃষি ও পরিবেশদামুড়হুদায় রাতের আঁধারে কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

দামুড়হুদায় রাতের আঁধারে কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

ধারদেনা করে পরের জমি লিজ নিয়ে করেছিলেন লাউয়ের চাষ। ফলন্ত লাউ বিক্রি করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখছিলেন পিতা-হারা কৃষক সোহাগ আলী। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও জমিতে লাউ তুলেছিলেন তিনি। কিন্তু রাত পেরিয়ে শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখেন, তার সেই স্বপ্নের ক্ষেতজুড়ে ধ্বংসের চিহ্ন। রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে লাউগাছ। ফলন্ত লাউসহ প্রায় পুরো ক্ষেতই নষ্ট হয়ে গেছে। দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে ১৫ কাঠা জমির লাউক্ষেত নষ্ট হয়ে কৃষক সোহাগ আলী প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন। ঋণের বোঝা মাথায় নিয়ে এখন কী করবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
কৃষক সোহাগ আলী বলেন, অন্যের জমি লিজ নিয়ে ধারদেনা করে তিনি লাউ চাষ করেছিলেন। ক্ষেত পরিচর্যায় দিন-রাত পরিশ্রম করেছেন। লাউ গাছে ফলনও ভালো হয়েছিল। প্রতিদিন সকালে জমিতে গিয়ে পাকা ও বাজারজাতযোগ্য লাউ সংগ্রহ করে বিক্রি করতেন। সেই আয় দিয়েই ধীরে ধীরে ঋণের টাকা পরিশোধ করার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেছে। সোহাগ আলী বলেন, শুক্রবার সকালে জমির আইলে গিয়ে তিনি দেখতে পান, লাউগাছগুলো কেটে ফেলা হয়েছে। ফলন্ত লাউসহ প্রায় পুরো ক্ষেতই নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি বলেন, লাউ বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার স্বপ্ন দেখেছিলাম। এখন ক্ষেতই শেষ করে দিয়েছে। আমি এই ঋণ কীভাবে পরিশোধ করব কিছুই বুঝতে পারছি না।
স্থানীয় বাসিন্দারা জানান, সোহাগ আলী অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। বাবা না থাকায় ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছেন। নিজের জমিজমা তেমন না থাকায় অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করেই সংসার চালান তিনি। ধারদেনা করে করা ফলন্ত লাউক্ষেত এভাবে কেটে দেয়ায় তার পরিবার বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, একটি ফসল ফলাতে কৃষককে শুধু অর্থই নয়, দিতে হয় শ্রম, সময় ও পরিশ্রম। ফলন্ত ক্ষেত যখন কৃষকের আয়ের প্রধান অবলম্বন হয়ে ওঠে, তখন সেটি কেটে দেওয়া শুধু ফসলের ক্ষতি নয়, একটি পরিবারের স্বপ্ন ও জীবিকার ওপরও আঘাত। সোহাগ আলীর মতো অসহায় কৃষকের সঙ্গে এমন ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ