আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলামুজিবনগরে ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

মুজিবনগরে ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন




মেহেরপুর অফিস:

মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ফুটবল মাঠে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর জেলার সবথেকে বড় টুর্নামেন্ট ‘৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ (সিজন-২) বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ‘বসুন্ধরা ফার্নিচার গ্যালারী’র বিশেষ পরিবেশনায় এবং ভবেরপাড়া গ্রামবাসী ও ‘জুলাই যুব উন্নয়ন ও মানব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। টুর্নামেন্টের প্রধান তত্ত্বাবধানে ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং ভবেরপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৩৬ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্সসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এছাড়াও ৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে আছেন মুজিবনগর প্রেসক্লাব।
যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। টুর্নামেন্টকে ঘিরে ভবেরপাড়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী খেলায় পিলজং বন্ধন যুব সংঘ বাগেরহাট একাদশকে ২-১ গোলে পরাজিত করে হরিরামপুর সীমান্ত ক্লাব মেহেরপুর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ