আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগমেহেরপুরের গাংনী সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা ॥ বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

মেহেরপুরের গাংনী সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা ॥ বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে এক নারী ও চার পুরুষকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে মেহেরপুরের ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।


বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘ধলা মাঠ’ এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চার পুরুষ ও এক নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করেন। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।


কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবির দৃঢ় অবস্থানের কারণে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না।


এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল, তারা এখনো ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ