আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজকৃষি ও পরিবেশ মেহেরপুর বিএডিসিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

 মেহেরপুর বিএডিসিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি




মেহেরপুর অফিস:

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বিদ্যমান পদমর্যাদা ও গ্রেড অবনমন করে বেতন স্কেল ভেটিংয়ের উদ্যোগের প্রতিবাদে মেহেরপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর বিএডিসি কার্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি এবং সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এ কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
বিএডিসির সবজি বীজ বিভাগের উপপরিচালক হাফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সবজি বীজ খামার, আমঝুপির উপ-পরিচালক গোলক নাথ বণিক, বিএডিসি খামার বারাদীর উপ-পরিচালক হাফিজুল ইসলাম, বীজ প্রক্রিয়াকরণ বিভাগের উপপরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ চৌধুরী, আলুবীজ বিভাগের উপ-পরিচালক মির্জা সাদিকুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এবং পরিচালক (ডাল ও তৈলবীজ খামার) আমঝুপি ইকবাল হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিএডিসি দেশের কৃষকদের বীজ, সার ও সেচসেবা সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাকালে সংস্থাটিতে প্রায় ২৫ হাজার জনবল থাকলেও ১৯৯৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ হাজার ৮০০ জনবলের কাঠামো অনুমোদন করে। বর্তমানে অনুমোদিত জনবলের বিপরীতে প্রায় ৩ হাজার ১০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। সীমিত জনবল দিয়ে সারাদেশে কৃষকদের কাছে বীজ, সার ও সেচসেবা পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম নিয়মিত না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম নিয়মিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট পদগুলোর গ্রেডভিত্তিক বেতন স্কেল ভেটিং অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, গত ৩১ আগস্ট বিদ্যমান বিভিন্ন পদের গ্রেড অবনমন করে ভেটিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে বিএডিসির সদস্য পরিচালক পদগুলোর মধ্যে চারটি পদ সংস্থার নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে পূরণের পরিবর্তে বাইরে থেকে অথবা মন্ত্রণালয় থেকে পূরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিদ্যমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কর্মসূচিতে বক্তারা বলেন, চলতি আমন মৌসুমে কৃষকদের বীজ, সার ও সেচসেবা স্বাভাবিক রাখতে বিএডিসির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বেতন স্কেল ভেটিংয়ের ক্ষেত্রে যে অসংগতি তৈরি হয়েছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা অবিলম্বে বৈষম্যমূলক ভেটিং আদেশ প্রত্যাহার করে বিদ্যমান পদমর্যাদা ও গ্রেড বহাল রাখার দাবি জানান।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বিএডিসির কৃষি, সার, সেচ, অর্থ ও প্রশাসনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। একই দাবিতে সারাদেশের বিএডিসি কার্যালয়েও কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ