আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগশিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান

শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান




জীবননগর অফিস:

সৃষ্টিকর্তা, নিজের ও অন্যের প্রতি কর্তব্য পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটের সভাপতি সুমাইয়া সুলতানা এ্যানি। তিনি বলেছেন, মানবধর্ম ও মানবপ্রেমের চর্চা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভালো মানুষ হয়ে সমাজ ও দেশকে আলোকিত করতে হবে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জীবননগরের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
বাংলাদেশ স্কাউট জীবননগর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের কমিশনার ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সুমাইয়া সুলতানা এ্যানি সমাবেশের সার্বিক সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের স্কাউটের মূলনীতি অনুসরণ করে দায়িত্বশীল, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জীবননগর থানা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক। গীতা পাঠ করে সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতিম বিশ্বাস।
বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আশিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও জীবননগর উপজেলা স্কাউটের আহ্বায়ক সৈয়দ আব্দুল জব্বার। বিশ্লেষণধর্মী বক্তব্য দেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের ডিআরসি (প্রোগ্রাম) মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউট জীবননগর উপজেলা শাখার সম্পাদক ও কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছাড়াও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী এ সমাবেশে জীবননগর উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও সাতটি মাদ্রাসার স্কাউট দল অংশ নিচ্ছে। মোট ২৬টি দল নিয়ে আয়োজন করা হয়েছে সমাবেশটি। প্রতিটি দলে আটজন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। স্কাউট সমাবেশ শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করা এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ