আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজকৃষি ও পরিবেশশৈলকুপায় পাচারের সময়ে সার বোঝাই ভ্যান জব্দ 

শৈলকুপায় পাচারের সময়ে সার বোঝাই ভ্যান জব্দ 




ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় ১ হাজার কেজি সার জব্দ করেছে কৃষি বিভাগ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এ সার জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ভ্যানে করে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার শৈলকুপার ফুলহরি গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে যাচ্ছিল। চড়িয়ার বিল বাজারে পৌঁছালে স্থানীয় কৃষকরা সারবোঝাই ভ্যানটি জব্দ করে পুলিশ ও কৃষি অফিসে খবর দেন। পরে মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় সার জব্দ করেন। পরে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি দামে ওই সার বিক্রি করা হয়। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তারা।
মির্জাপুর গ্রামের কৃষক টিপু সুলতান বলেন, আমরা যখন সারের জন্য হাহাকার করছি, তখন এক ভ্যান সার নিয়ে যেতে দেখে আমাদের সন্দেহ হয়। পরে স্থানীয় কৃষকদের সহযোগিতায় ১ হাজার কেজি সার জব্দ করা হয়। কৃষি কর্মকর্তাকে জানানো হলে তারা এসে সরকারি দামে ১ হাজার কেজি সার কৃষকদের মাঝে বিতরণ করেন।
মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ জানান, সারের মালিকানা নিশ্চিত না হওয়ায় জব্দ করা ১ হাজার কেজি সার বিক্রি করা হয়েছে। এ থেকে পাওয়া ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ফুলহরি গ্রামের সাব-ডিলার বিল্লাল হোসেন বলেন, এ সার আমার নয়। অন্য কোনো বিল্লালের হতে পারে। এ বিষয়ে আমি কিছুই জানি না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ