আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতহয়রানি ও দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ

চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড কমিটির সভায়ঃ

হয়রানি ও দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের কাছে বিনা মূল্যে আইনগত সহায়তার সুযোগ আরও বিস্তৃত করতে প্রচার-প্রচারণা বাড়ানো এবং লিগ্যাল এইডের আওতাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন আইনি অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনগত পরামর্শ, সহায়তা ও বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করেছে। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক বিরোধ, ভূমি-সংক্রান্ত জটিলতা, শ্রমিকের অধিকারসহ বিভিন্ন বিষয়ে লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় মানুষ আইনি সেবা পাচ্ছেন। তবে লিগ্যাল এইডের উদ্দেশ্য শুধু বিনামূল্যে আইনজীবী নিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। বিচারপ্রার্থীদের হয়রানি ও দীর্ঘসূত্রতা কমিয়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য।
রফিকুল ইসলাম বলেন, লিগ্যাল এইডের আওতাধীন মামলাগুলোর দ্রুত শুনানি ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। একই সঙ্গে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রচার-প্রচারণা বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে লিগ্যাল এইড কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে লিগ্যাল এইডের সেবা তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা সম্ভব। বিশেষ করে অসহায় নারী, শিশু, প্রতিবন্ধী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আইনগত সহায়তার তথ্য পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি পরান ঢালী, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও সহকারী কমিশনার এএসএম আব্দুর রউফ শিবলু, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা) শেখ নুরুল্লাহ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওয়ালিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আকসিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল ইসলাম মানি, জিপি অ্যাডভোকেট আব্দুল মালেক এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপিএম) শাহজাহান মুকুল। এছাড়া সভায় সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ছানোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের শোয়েব আহম্মেদ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান এবং জাহানারা যুব মহিলা সংস্থার সমন্বয়কারী অঞ্জন শাহাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং অসহায় মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করার বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ