আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতি৪০ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ

দর্শনায় ছাত্রলীগের মশাল মিছিলঃ

৪০ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ




দর্শনা অফিস:

দর্শনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) খুরশিদ আলম বাদী হয়ে মামলাটি করেন। পরে মামলাটি থানায় রেকর্ড করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাতে দর্শনা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলের ভিডিও ও ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। পুলিশের ভাষ্য, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলাটি করা হয়েছে। মামলায় তিনজনকে নাম উল্লেখ করে আসামি করা হলেও তাদের নাম পুলিশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তিনি বলেন, মশাল মিছিলের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মশাল মিছিলের ছবি ও ভিডিওসহ বিভিন্ন তথ্য যাচাই করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ