আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজতথ্য প্রযুক্তিযে পদ্ধতিতে আপনার হয়ে টেক্সট পাঠাবে চ্যাটজিপিটি

যে পদ্ধতিতে আপনার হয়ে টেক্সট পাঠাবে চ্যাটজিপিটি




তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
চ্যাটজিপিটির জন্য একটি অ্যাপল মেসেজেস প্লাগ-ইন চালু করেছে ওপেনএআই। এটি ব্যবহারকারীদের তাদের মেসেজেস ইনবক্সকে চ্যাটবটের সঙ্গে যুক্ত করার সুযোগ দিচ্ছে। কোনো ব্যবহারকারী যদি তার সব ডিজিটাল কথোপকথন ওপেনএআইর সঙ্গে শেয়ার করতে রাজি থাকেন, কেবল তখনই এই সুযোগ কাজে লাগাতে পারবেন। ওপেনএআইর যুক্তি, এটিতে অনেক সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা চ্যাটজিপিটি থেকে সরাসরি তাদের বার্তাগুলো সাজাতে, বিশ্লেষণ করতে বা সম্পাদনা করতে প্লাগ-ইনটি ব্যবহার করতে পারবেন। প্লাগ-ইনটি কোডেক্স ও চ্যাটজিপিটি ওয়ার্কের সঙ্গেও কাজ করবে, যার ফলে ব্যবহারকারীরা শুধু ব্যক্তিগতভাবে নয়, পেশাগতভাবেও এটি ব্যবহার করতে পারবেন। নতুন এই প্লাগ-ইনটির একটি সংক্ষিপ্ত বিজ্ঞাপনে দেখানো হয়েছে, একজন ব্যবহারকারী চ্যাটবটকে আগের দিন পাওয়া বার্তার ওপর ভিত্তি করে তার পরিচিতজনদের কাছে ফলো-আপ বার্তা সাজেস্ট করতে বলছেন।

ব্যবহারকারী চ্যাটজিপিটিকে বার্তা মুছে ফেলতে, তার পক্ষ থেকে বার্তা তৈরি ও পাঠাতে অথবা তার বার্তাগুলোর মধ্যে থাকা তথ্য খুঁজে বের করতেও বলতে পারবেন। এআই সম্পর্কিত বেশিরভাগ বিষয়ের মতো এই নতুন সেবাও কিছু গোপনীয়তার প্রশ্ন সামনে এনেছে। ওপেনএআই ব্লুমবার্গকে জানিয়েছে, প্লাগ-ইনটি ব্যবহারকারীর ডিভাইসে স্থানীয়ভাবে কাজ করবে এবং এটি ‘কারো সব বার্তার কোনো ইনডেক্স তৈরি করে না।’ তবুও এর অর্থ ঠিক কী তা এখনো স্পষ্ট নয়।
বার্তা পাঠানোর ক্ষেত্রে ওপেনএআই ব্যবহারকারীদের চ্যাটজিপিটি কী করছে সেদিকে নজর রাখতে বলেছে। তারা আরও বলেছে, চ্যাটজিপিটিকে ক্রমাগত অনুমোদন না দিয়ে বার্তা পাঠানোর আগে শেষ পর্যালোচনা না করলে শেষ সুযোগটি হাতছাড়া হতে পারে।

সূত্র: টেকক্রাঞ্চ

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ