আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগকুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু




কুষ্টিয়া প্রতিনিধি:

বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বর আনাস (২৫) নামে এক যুবক। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আনাস একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় বিয়ে হয় আনাসের। বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল। এসময় প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা অবস্থায় আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ