আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজকৃষি ও পরিবেশমুজিবনগরে ফলন্ত কলাগাছ কেটে তছরুপ; ক্ষতি ৩ লাখ টাকা

মুজিবনগরে ফলন্ত কলাগাছ কেটে তছরুপ; ক্ষতি ৩ লাখ টাকা




মেহেরপুর অফিস:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর কাঠডোবার মাঠে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত কলাগাছ কেটে তছরুপ করার অভিযোগ উঠেছে। এতে ওই কৃষকের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক মোশাদ আলী মোনাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি জানান, প্রায় দেড় বিঘা জমিতে তিনি ৭০০টি কলাগাছ চাষ করেছিলেন। কলা চাষে তার প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হয়। গাছগুলোতে ভালো ফলনও এসেছিল। কলা বিক্রি করে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করার আশা করেছিলেন তিনি। মোশাদ আলীর অভিযোগ, ঘটনার আগে তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। পরে গত রাতে কপি চারা ঢাকার জন্য স্থানীয় কয়েকজন কৃষক নিজ নিজ জমিতে যাওয়ার সময় মাঠের একটি স্থানে কয়েকজনকে অবস্থান করতে দেখেন। কৃষকদের ধারণা, তারা চলে আসার পর রাতের আঁধারে দুর্বৃত্তরা মোশাদ আলীর জমিতে প্রবেশ করে প্রায় ৭০০টি ফলন্ত কলার কাঁদি কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোশাদ আলী বলেন, অনেক কষ্ট ও টাকা খরচ করে কলাগাছগুলো বড় করেছিলাম। গাছগুলোতে ভালো ফলনও এসেছিল। কিন্তু রাতের আঁধারে সব কেটে দেয়ায় আমার বড় ধরনের ক্ষতি হয়েছে। যারা এ কাজ করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ