আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগবৃক্ষের চারা তুলে দিল শাহজালাল ইসলামী ব্যাংক

বৃক্ষের চারা তুলে দিল শাহজালাল ইসলামী ব্যাংক




সরোজগঞ্জ প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রায় ১ হাজার বৃক্ষের চারা বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। প্রতি বছরের ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ১০টায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার সমন্বয়ে জেলার এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয় ও ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৃথকভাবে এ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া, মেহেরপুর, হাটগোপালপুর ও সরোজগঞ্জ শাখার কর্মকর্তারাও যৌথভাবে অংশ নেন।
কর্মসূচির আওতায় দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার মূল্যবান বৃক্ষের চারা তুলে দেয়া হয়। শুধু চারা বিতরণ নয়, এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝানো এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়। বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শহীদুল্লাহ, উপব্যবস্থাপক আব্দুল হামিদ, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান, মেহেরপুর শাখার ব্যবস্থাপক ওলিয়ার রহমান, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক নিয়াজ মোরশেদ চৌধুরী, সরোজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রবিউল ইসলাম এবং রাজ্জাক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রায়হানুল কবীর রাজু। এছাড়া বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেবল গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেয়ার মাধ্যমে তাদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহী করে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয়

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ