মুন্সিগঞ্জ প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামে ছাগলের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে গড়গড়ি গ্রামের বাসিন্দা লক্ষণ পালের একটি ছাগল নিয়ে পাশের নির্জন মাঠে যান আব্দুল (৫০)। সেখানে ছাগলটির সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়ভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির সভাপতি জমির মণ্ডল, সাধারণ সম্পাদক আক্কাস মালিথা ও যুবদলের সভাপতি রতন মিয়াসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল এলাকা ছেড়ে পালিয়েছে। তিনি আত্মগোপনে রয়েছেন বলে তাদের ধারণা। এ বিষয়ে স্থানীয়রা জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নেয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।


