আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজনারী ও শিশুজনসম্পৃক্ততা বাড়ানো ও নাগরিক সচেতনতার আহ্বান

দামুড়হুদায় উঠান বৈঠক

জনসম্পৃক্ততা বাড়ানো ও নাগরিক সচেতনতার আহ্বান




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ ও নাগরিক সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারি সেবার মানোন্নয়ন, নাগরিক অধিকার ও দায়িত্ব এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত বহুমুখী কর্মপরিকল্পনার অংশ হিসেবে গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেম কর্মপরিকল্পনার আওতায় জেলা তথ্য অফিস, চুয়াডাঙ্গা এ আয়োজন করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (অর্থ ও লজিস্টিক) নাসিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান এবং ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুন।
উঠান বৈঠকে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন। সরকারি সেবার মানোন্নয়ন, জনগণের কাছে সেবা সহজলভ্য করা এবং উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। সরকারি বিভিন্ন সেবা, সুযোগ-সুবিধা ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে মানুষকে জানানো গেলে এসব উদ্যোগের সুফল আরও বিস্তৃতভাবে জনগণের কাছে পৌঁছানো সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসী বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন। অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেন। ফলে উঠান বৈঠকটি শুধু বক্তৃতানির্ভর না হয়ে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গণযোগাযোগ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় জনগণের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ