আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজধর্মচুয়াডাঙ্গায় জামায়াতের উদ্যোগে সীরাত মাহফিল

চুয়াডাঙ্গায় জামায়াতের উদ্যোগে সীরাত মাহফিল




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র জীবন, আদর্শ ও শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌরসভার ভিমরুল্লাহ গ্রামের ভিমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মাহফুজুর রহমান শামীমের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আবুজার গিফারী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল হক মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পৌর শাখার সেক্রেটারি মোস্তফা কামালসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা।
আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র পবিত্র জীবন, তার মানবিকতা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা ও আদর্শিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.) শুধু মুসলমানদের জন্য নন, সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তার শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মাহফিলের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ