আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় সাপের কামড়ে মোহন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহন উপজেলার গোবিন্দপুর মাঠপাড়া এলাকার ভ্যানচালক মুরাদের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শনিবার ভোর চারটার দিকে বোন মুন্নি খাতুনের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল মোহন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে নিয়ে যান। হারদী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মোহনের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। মোহনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ