আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাদামুড়হুদায় ডিসি ইকোপার্কে খেলার মাঠ নির্মাণ বন্ধের দাবিতে স্মারকলিপি পেশ 

দামুড়হুদায় ডিসি ইকোপার্কে খেলার মাঠ নির্মাণ বন্ধের দাবিতে স্মারকলিপি পেশ 




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেছেন, ডিসি ইকোপার্ক চুয়াডাঙ্গার গর্ব, একই সঙ্গে এটি বাংলাদেশের সম্পদ। এখানে বিরল প্রজাতির কিছু পাখির সন্ধান পাওয়া গেছে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হলে খেলার মাঠ নির্মাণ নয়, বরং ডিসি ইকোপার্কের উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। গতকাল রবিবার সকালে দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের ডিসি ইকোপার্কের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে স্মারকলিপি গ্রহণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, ডিসি ইকোপার্কের এক ইঞ্চি জমিও অন্য কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। ইকোপার্ক আছে, ইকোপার্ক থাকবে। বরং পার্কটির উন্নয়ন করে এর জীববৈচিত্র্য কীভাবে আরও সুরক্ষিত রাখা যায়, সেদিকেই আমরা মনোযোগী হব। ইতোমধ্যে ইকোপার্কের উন্নয়নে বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এর আগে দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের ডিসি ইকোপার্কের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সচেতন নাগরিকেরা। পার্কের গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে সেখানে ফুটবল খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে পার্কের বাইরে বিকল্প কোনো সরকারি বা খালি জায়গায় মাঠ তৈরির আহ্বান জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিসি ইকোপার্ক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি চুয়াডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ একটি আশ্রয়স্থল। বিভিন্ন প্রজাতির গাছপালা, পাখি ও অন্যান্য প্রাণীর উপস্থিতি পার্কটির পরিবেশগত গুরুত্ব বাড়িয়েছে। এমন একটি জায়গায় গাছ কেটে বা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে খেলার মাঠ নির্মাণ করা হলে পার্কটির মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।
মানববন্ধনে উপস্থিত সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবিব শিপলু বলেন, খেলাধুলার জন্য মাঠের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে সেই মাঠ তৈরি করা কোনোভাবেই টেকসই সিদ্ধান্ত হতে পারে না। পার্কের পরিবেশ অক্ষুণ্ন রেখে আশপাশের অন্য কোনো উপযুক্ত জায়গায় মাঠ তৈরি করা সম্ভব।
মানববন্ধনে বক্তারা বলেন, ইকোপার্কের গাছপালা কেটে খেলার মাঠ তৈরি করা হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, অন্যদিকে পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থলও ক্ষতিগ্রস্ত হবে। গাছপালা কমে গেলে পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈশিষ্ট্যও হারিয়ে যাবে। তাদের ভাষ্য, একটি ইকোপার্কের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নির্মল পরিবেশে বিনোদনের সুযোগ সৃষ্টি করা। সেখানে নিয়মিত খেলাধুলার জন্য মাঠ তৈরি করা হলে শব্দ ও মানুষের আনাগোনা বেড়ে পার্কের শান্ত পরিবেশ বিঘ্নিত হতে পারে। এতে নারী, শিশু ও প্রবীণসহ সাধারণ দর্শনার্থীদের স্বাভাবিকভাবে পার্কে সময় কাটানোর সুযোগও সংকুচিত হবে। পরিবেশবাদীরা আরও বলেন, চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের জন্য ডিসি ইকোপার্ক একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শিক্ষাক্ষেত্র। পার্কের বিভিন্ন প্রজাতির গাছপালা, পাখি ও প্রাণী পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান। সেখানে খেলার মাঠ স্থাপন করা হলে গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে সংগঠনের পক্ষে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, শিবনগর গ্রামের ডিসি ইকোপার্ক চুয়াডাঙ্গার অন্যতম প্রাকৃতিক বিনোদনকেন্দ্র ও পরিবেশগত সৌন্দর্যের প্রতীক। পার্কটি এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরাজি সংরক্ষণ এবং স্থানীয় মানুষের নির্মল বিনোদনের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি পার্কের মূল্যবান বৃক্ষরাজি ধ্বংস করে বা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে সেখানে একটি ফুটবল মাঠ স্থাপনের পরিকল্পনার কথা জানতে পেরে তারা উদ্বিগ্ন। খেলাধুলার গুরুত্ব স্বীকার করেও পরিবেশ ধ্বংস করে মাঠ নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। এতে বিকল্প হিসেবে শিবনগর বা আশপাশের এলাকায় থাকা কোনো খালি বা সরকারি জমি চিহ্নিত করে সেখানে খেলার মাঠ নির্মাণের অনুরোধ জানানো হয়। এতে একদিকে তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি হবে, অন্যদিকে ডিসি ইকোপার্কের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যও রক্ষা করা সম্ভব হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে ডিসি ইকোপার্কের ভেতরে খেলার মাঠ নির্মাণের সিদ্ধান্ত দ্রুত বাতিল এবং মাঠের জন্য বিকল্প উপযুক্ত স্থান নির্বাচনের দাবি জানানো হয়। মানববন্ধনে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, মোফাজ্জল হোসেন, সাহাবুল হোসেন, বায়জিদ শেখ, জাকিয়া ইসলাম ঝুমুর, মশিউর রহমান, নিরব আলী, শাকিল আহমেদ, আবু নোমান, আকরাম হোসেন, আবরার ফাইয়াজ সহ পরিবেশবাদী সংগঠনের সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ