আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজনারী ও শিশুমাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার




ভাংবাড়িয়া/হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ময়জান খাতুন (৭৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর দুইটার দিকে মহেশপুর মোল্লাপাড়া ঘাটে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিহত ময়জান খাতুন মহেশপুর এলাকার মৃত আকবার আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে ময়জান খাতুন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীতে স্রোত থাকায় তিনি পানিতে ভেসে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বিকেলে মহেশপুর ঘাট এলাকায় নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ