আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদর্শনায় ইয়াবাসহ আটক যুবকের সংক্ষিপ্ত বিচারে জেল-জরিমানা

দর্শনায় ইয়াবাসহ আটক যুবকের সংক্ষিপ্ত বিচারে জেল-জরিমানা




দর্শনা অফিস:

দর্শনায় এক পিস ইয়াবাসহ রিপন মিয়া (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া দর্শনার আকন্দবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিনগত রাত পৌনে তিনটার দিকে দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির ফোর্সসহ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ জানতে পারে দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের রিপন মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে মাদকদ্রব্য কেনাবেচা চলছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা রিপন মিয়া পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে। তার দেহ তল্লাশি করে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রিপন মিয়াকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ