আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিনান্দবার নিউমার্কেটে জামায়াতের মাসব্যাপী পথসভা

নান্দবার নিউমার্কেটে জামায়াতের মাসব্যাপী পথসভা




হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের নিউমার্কেট চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় নান্দবার নিউমার্কেট চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জি.এ সাংগঠনিক থানা শাখা জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা অর্থ সম্পাদক হুমায়ুন কবীর, জামায়াত নেতা শফি উদ্দীন জোয়ার্দার, গাংনী ইউনিয়ন আমীর আব্দুস সালাম এবং ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাইতাল হক।
পথসভায় বক্তারা কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য জামায়াতের সাধারণ সমর্থক ও কর্মীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সমাজের যোগ্য, মেধাবী ও সচেতন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।
এ সময় বক্তারা আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পথসভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ